সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের শোক


নিজস্ব প্রতিবেদক 

দৈনিক নিউজ বাংলাদেশ


সিনিয়র সাংবাদিক ও ভয়েস অফ আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।


রোববার (১১ অক্টোবর) প্রকাশিত এক শোকবার্তায় তিনি মরহুম আমির খসরুর দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিষয়টি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


শোকবার্তায় বলা হয়, আমির খসরুর মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন ও পেশাগত অবদান গণমাধ্যম জগতে স্মরণীয় হয়ে থাকবে।


এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।



সূত্র: বাসস

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন